দেশজুড়ে

এশিয়ান আর্চারীর সভাপতি হলেন চপল

  সৈয়দ আখতার সিরাজী ৮ নভেম্বর ২০২৫ , ৮:৫৪:৫২ প্রিন্ট সংস্করণ

এশিয়ান আরচারীর সভাপতি হলেন চপল

বিশ্ব আর্চারী এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৯-৯ ভোটের ব্যবধানে জয় পান।

বাংলাদেশ আর্চারীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চপলের কাছে হেরে যান দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও থমাস হান। ভোটগ্রহণ শুরু হয় বেলা সোয়া তিনটায়। শেষ হয় বেলা চারটায়। তিনি দুই বছর মেয়াদী কমিটির সভাপতি হলেন। এর আগে বিশ্ব আরচারীর ইলেকটোরাল বোর্ডের সদস্য, বিশ্ব আরচারী এশিয়ার সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন চপল।

এশিয়ান আর্চারীর এবারের আসরের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

আরও খবর

Sponsered content