১৮ মে ২০২০, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এস আলম গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীসহ ৬ জন করোনা আক্রান্ত

চট্টগ্রাম ব্যাুরো : বাংলাদেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে এস আলম চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ৫ ভাই ও তার এক ভাইয়ের স্ত্রীও রয়েছে। তারা প্রত্যেকেই নগরীর চট্টগ্রাম শহরের পাঁচলাইশস্থ সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের বাসিন্দা।

গতকাল ১৭ মে রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষা করে নগরীতে নতুন যে ৩১ জনের শরীরে করোনার অস্থিত্ব মিলেছে তাদের মধ্যে এ ৬ জনের নাম রয়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

জানা যায়, গতকাল তাদের রিপোর্ট পজেটিভ আসার পরেই পাঁচলাইশস্থ সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ওই ভবনটি লকডাউন করে দিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ। বর্তমানে করোনা আক্রান্ত এস আলম পরিবারের সকল সদস্য ওই বাড়িতেই অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

করোনা আক্রান্ত এস আলম গ্রুপ পরিবারের সদস্যরা হলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের এক ভাইয়ের স্ত্রী ফারজানা পারভীন (৩৬), গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের ভাই ৫৩ বছর বয়সী আবদুস সামাদ (লাবু), এস আলম গ্রুপের পরিচালক ও চেয়ারম্যানের ভাই রাশেদুল আলম (৬০)। তাছাড়া একই গ্রুপের মালিকানাধীন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, গ্রুপের পরিচালক ওসমান গণি (৪৫) এবং গ্রুপের মালিকানাধীন অপর ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম (৬২) শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০