bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এ লড়াইয়ে জিততে হবে

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ১০ দিনের সাধারণ ছুটির প্রথম ও দ্বিতীয় দিন কার্যত লক ডাউন হয়েছে দেশ। গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার বিরুদ্ধে যুদ্ধে জিততে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছিলেন। ‘ঘরবন্দি’ এখন মানুষ। সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ। আরও আগে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সড়কে যানবাহন তেমন একটা নেই। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না শহর-গ্রামবাসী। যারা দু’একজন বের হচ্ছেন তারাও যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছেন কিনা এবং সামাজিক দূরত্ব বজায় থাকছে কিনা, তা নিশ্চিত করতে রাস্তায় নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় ২৫ মার্চ থেকে মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী। এর অংশ হিসেবে তাদের ২৯০টি দল দেশের ৬১ জেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে এক যোগে কাজ করছে। এ সময়ে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করছেন সেনা সদস্যরা।

 পাশাপাশি তারা বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিষয়টিও পর্যবেক্ষণ করছেন। রাস্তায় এখন মানুষ নেই। কারো কারো দেখা মিললেও মুখ দেখা যাচ্ছে না, মাস্কে ঢাকা। দুই হাতে দস্তানা। বাস স্ট্যান্ড, টার্মিনালের সেই চেনাচিত্র আর নেই, ছুটছে না বাস-ট্রেন। ভুতুড়ে হয়ে ওঠা সড়কে দেখা যাচ্ছে স্বাস্থ্য বিভাগের গাড়ি, পুলিশের গাড়ি, সেনা সদস্যদের টহল। ওষুধের দোকান বা কাঁচা বাজার ছাড়া সব দোকানপাটই বন্ধ। সবাইকে দায়িত্ব নিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় ভূমিকা রাখতে হবে। যে নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া চলবে না। মেনে চলতে হবে স্বাস্থ্য বিধি। সবার সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ করোনা ভাইরাস থেকে মুক্ত হবে এমনটি আশা করা যায়। আমরা উদ্বিগ্ন না হয়ে সচেতন হই। ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চলি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করি। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০