Shakil Shah
১২ জানুয়ারী ২০২২, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওমিক্রনকে ফ্লুর মতো দেখা ঠিক নয়, ইউরোপের অর্ধেক আক্রান্ত হবে

ভোরের দর্পণ ডেস্ক:

আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অর্ধেক ইউরোপ করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তাই এটিকে এখনও ফ্লুর মতো সাধারণ রোগ হিসেবে দেখা ঠিক হবে না বলে মনে করেছে সংস্থাটি।

সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুজ বলেছেন, ইউরোপের পশ্চিম থেকে পূর্ব দিকে ওমিক্রনের একটি ঢেউ বয়ে যাচ্ছে। সেটা ডেল্টা ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে গেছে।

২০২২ সালের প্রথম সপ্তাহেই ইউরোপে ৭০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। তার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পূর্বাভাস দিয়েছে।

দুই সপ্তাহের মধ্যেই ওমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।

ড. হান্স ক্লুজ বলেন, বর্তমানে ওমিক্রন সংক্রমণের একটি ঢেউ পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। যেসব দেশ ২০২১ সালের শেষ দিকে ডেল্টার বিস্তার ঠেকাতে কাজ করছিল, সেসব দেশেও এটি ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাচ্ছে।

তিনি বলেন, করোনা ছড়িয়ে পড়তে থাকায় ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলো প্রচণ্ড চাপের মুখে পড়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১২৮টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের পূর্বাভাস উদ্ধৃত করে ক্লুগ আরও বলেন, ইউরোপের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে করোনার ওমিক্রন ধরনে সংক্রমিত হবে।

তবে গবেষণায় এমন প্রমাণ পাওয়া যাচ্ছে যে, ওমিক্রন ফুসফুসের চেয়েও শ্বাসযন্ত্রের উপরের অংশকেই বেশি আক্রান্ত করছে, এতে আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় এর উপসর্গ মৃদু হচ্ছে।

কিন্তু ডব্লিউএইচ সতর্ক করে বলেছে, এটি প্রমাণ করার জন্য আরও গবেষণা হওয়া প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১০

ঈদের ছুটি আরও বাড়ল

১১

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১২

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৩

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৪

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৫

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৮

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

১৯

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‌্যালি

২০