
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি আফগানিস্তান থেকে এসেছেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে এক বক্তব্যে ট্রাম্প এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে এর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে দায়ী করেন। তার দাবি, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশি, যিনি “আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।” ট্রাম্প আরও দাবি করেন, ২০২১ সালের সেপ্টেম্বরে বাইডেন প্রশাসন ওই ব্যক্তিকে বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। তার মন্তব্যের পরপরই ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুরুতর আহত হওয়ার পর ইউএসসিআইএস বুধবার রাতে ঘোষণা করেছে যে আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
বাইডেন আমলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আফগান নাগরিকদের পুনরায় যাচাই–বাছাইয়ের আহ্বান জানানোর পরই ইউএসসিআইএস এই সিদ্ধান্ত নেয়। ‘এক্স’ প্ল্যাটফর্মে তাদের পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, “মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।”