১১ মে ২০২০, ৬:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীতে সব নমুনা নেগেটিভ, ঢাকার ল্যাবে শনাক্ত ৯ জন

সিলেট: সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে এই প্রথম ১৮৭ জনের নমুনা পরীক্ষায় সকলের ফলাফল নেগেটিভ এসেছে। রোববার (১০ মে) পরীক্ষায় তাদের সকলের নেগেটিভ আসে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৭ এপ্রিল থেকে এই হাসপাতালে বসানো পিসিআর ল্যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষা হয়ে আসছে। এই প্রথমে এক দিনের পরীক্ষায় কারো দেহে করোনা শনাক্ত হয়নি।  

অবশ্য ঢাকায় পাঠানো ৩৫৪ জনের নমুনার বিপরীতে নয় জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেটের চার জন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের দু’জন করে ও সুনামগঞ্জ জেলার একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আগের দিন শনিবার (৯ মে) ১৩ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১৭৮ জনের নমুনা পরীক্ষায় চার জন শনাক্ত হয়। কিন্তু ঢাকায় পাঠানো ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় নয় জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে বিভাগে ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৮৬ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৯৩ জন ও মৌলভীবাজারে ৪০ জন।

তিনি বলেন, এ নিয়ে বিভাগের মোট ছয় হাজার ২২৫ জনের নমুনা সংগ্রহ হয়। এরমধ্যে পাঁচ হাজার ৫৬১ জনের নমুনা পরীক্ষা হয়। করোনা শনাক্ত হয় ১৭৯ জনের। এর মধ্যে মারা গেছেন পাঁচ জন ও সুস্থ হয়ে ফিরেছেন ১৭ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দশমিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে ইউএনও

শ্রীপুরে দুগর্ন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর মরদেহের তিনটি খন্ড

ভাওয়ালের বনে আগুন, প্রতি বছর ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী-উদ্ভিদ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

১০

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

১১

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১২

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

১৩

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১৪

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১৫

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১৬

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

১৭

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১৯

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

২০