
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ গাউছিয়া এলাকায় এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শতাধিক নেতাকর্মী হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। শিবিরের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কর্মসূচি ও নির্দিষ্ট দাবির সমর্থনে এই বিক্ষোভ প্রদর্শন করেন। সমাবেশের শুরুতেই নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত মিছিল নিয়ে মহাসড়কের একপাশ প্রদক্ষিণ করেন।
মিছিলে অংশ নেওয়ার পর মহাসড়কের পাশে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। আকস্মিক এই কর্মসূচির কারণে ব্যস্ত ঢাকা-সিলেট মহাসড়কে তাৎক্ষণিকভাবে যানবাহনের গতি কমে যায় এবং কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন বলেন,৫ই আগস্ট এর বাংলাদের উন্নয়নের মধ্যে দিয়ে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা ১৫টি মাস পরও এদেশ থেকে ফ্যাসিস্টবাদকে এদেশ থেকে মুক্ত করতে পারি নাই।আমাদের জুলাই যুদ্ধা যার নেতৃত্ব ২৪ এ স্বাধীনতা অর্বনির ভূমিকা পালন করছেন রাস্ট্রের অনত্যম দায়িত্ব ছিল এই যুদ্ধাদেকে নিরাপত্তা নিশ্চিত করা।
কিন্তু আমরা প্রশাসনের অবহেলার মধ্য দিয়ে এই জুলাই – আগস্টের আনদোলনগত ভাইদের উপর আবার গুলি চলে এর মধ্য দিয়ে বুঝতে পারি এদেশের পুলিশ প্রশাসন এদেশের রাস্ট্র ব্যবস্তা আবারও ব্যার্থতার প্রমান দিয়েছে। তারা যদি মনে করে জুলাই যুদ্ধাদের ফু দিয়ে আগুন নিবাবেন তাহলে হলে আমরা বলবো ধাবানলে পরিনত হবো কখনও নিব্বে না। যারা এদেশের ফ্যাসিস্টবাদের পূনবিদি করতে চায় তাদেরকে হুশিয়ারী করে বলে দিতে চাই জুলাই -আগস্ট যুদ্ধারা এখনও ময়দানে আছে। তারা নাকে খদ দিয়ে দিল্লিতে পালায় নাই তারা ৫৬ হাজার বর্গ মাইলকে ভালবাসে জীবন দিয়ে জীবন দেওয়া এদেশে আছে তারা। তাই প্রশাসনের দৃস্টি আর্কষন করছি কালকে থেকে এই পর্যন্ত ১৫ ঘন্টা পার হবার পরও এদেশের প্রশাসন নির্বতা পালন করছেন।
একজন অস্ত্রধারীকে ধরতে এত সময় প্রয়োজন হয় না। কি ভাবে তার সুষ্ঠ নির্বাচন উপহার দিবে এটা প্রশাসনের কাছে প্রশ্ন।আপনাদের সপ্রস্টভাষায় বলে দিতে চাই একটি লেভেট ফ্রেম তৈরি করোন। অনত্যায় এদেশের ফ্যাসিস্টদের কবর রচনা করে এদেশের মুক্তিগামী মানুষের মুক্ত করবো।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন, সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত,প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন,অর্থ সম্পাদক ওমর ফারুক,সোনারগাঁও থানা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক বেলাল হোসেন,রূপগঞ্জ থানা দায়িত্বশীল তানভীর,ফায়জুল্লাহ আল মাসুম আড়াইহাজারের মিরাজ মাহমুদ প্রমুখ।