Ibrahim Atiullah Anik
২০ ডিসেম্বর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদীর হত্যার প্রতিবাদে ভাটিয়ারীতে র‍্যালি অনুষ্ঠিত

ওসমান হাদীর হত্যার প্রতিবাদে ভাটিয়ারীতে র‍্যালি অনুষ্ঠিত

শহীদ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ম্যারাথন র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের শহীদ মিনারের সামনে থেকে বিশাল ম্যারাথন র‌্যালি শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে সলিমপুর ইউনিয়ন হয়ে ডিসি পার্কে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী। র‍্যালিতে হাজারো নেতাকর্মী অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং বাংলাদেশে ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে তরুণ যুবকদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীর পরিচালনায় ও সীতাকুণ্ড – ৪ আসনের এমপি প্রার্থী জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরীর সমর্থনে ম্যারাথন র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব রাশেদুজ্জামান মজুমদার, ভাটিয়ারী ইউনিয়ন আমীর মোশাররফ হোসেন মৃধা, সলিমপুর ইউনিয়ন আমীর অধ্যক্ষ ফরহাদ হোসেন, সোনাইছড়ি ইউনিয়ন সেক্রেটারি সেলিম জাহেদী, ইসলামী ছাত্রশিবির উত্তর জেলার অফিস সম্পাদক তানভীর ফুয়াদ, সীতাকুণ্ড উপজেলা শিবিরের সভাপতি আশরাফ হোসেনসহ উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০