৭ মে ২০২০, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে একদিনে রেকর্ড ২০ করোনা রোগি শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে নতুন করে ২০ জন করোনা রোগি শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্দেহভাজন ১৫০ জন রোগীর নমুনা পরিক্ষা করে এরমধ্যে ২০জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এনিয়ে এতোদিনের সব রেকর্ড ভেঙ্গে একদিনেই কক্সবাজারে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে ২০ জন।

ইতোপূর্বে একদিনে সর্বাধিক ১১ জন করোনা রোগী পাওয়ার রেকর্ড ছিল। কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য জানিয়েছেন। শনাক্তদের মধ্যে পেকুয়া ৯, চকরিয়া ৩, কক্সবাজার সদর ৫, রামু ১, মহেশখালী ১। আর একজন লোহাগড়ার।

বৃহস্পতিবার ৭ মে পজেটিভ রিপোর্ট পাওয়া ২০ জন করোনা রোগী সহ কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭১ জন। গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া করোনা টেস্টে রোববার পর্যন্ত ৩৫ দিনে ২২৬৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে, ৭৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ২১৯০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৭৭ জন ‘পজেটিভ’ পাওয়া রোগীর মধ্যে ৭০ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।

গত ২৪ মার্চ সনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী চকরিয়ার খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিলো ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন। রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১০

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১১

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১২

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৩

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৪

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৫

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৬

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৭

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৮

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০