১১ মে ২০২০, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কন্থক বুড্ডিস্ট ইউনিটির উদ্যোগে “ভালোবাসা খাদ্যসামগ্রী” বিতরণ

চট্টগ্রাম ব্যাুরো: চট্টগ্রামের সামাজিক ও প্রগতিশীল বৌদ্ধ সংগঠন 'কন্থক বু্ড্ডিস্ট ইউনিটি' করোনা ভাইরাসের থাবাতে স্থবির হয়ে থাকা সমাজের নিম্নবিত্ত মানুষদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনালাপ এর সহায়তায় টোকেন দিচ্ছে, সেই টোকেন নিয়ে নির্ধারিত পয়েন্টে গেলেই মিলছে কন্থকের ভালোবাসা খাদ্য সামগ্রী।

চট্টগ্রাম শহরে কন্থক বুড্ডিস্ট ইউনিটি মানবতার সেবার লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে গোপনে সরবরাহ করে যাচ্ছে “কন্থক এর ভালোবাসা” নামক বাজারের থলে। মধ্যবিত্তরা কষ্ট গোপন করে রয়েছেন সমাজে সম্মান রক্ষা করতে। কন্থক সংগঠন টি ইতিমধ্যেই ১১৩ পরিবারের মাঝে ভালোবাসার থলে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা এবং এই ধারা অব্যাহত থাকবে বলে জানান ।

এই উপহার সামগ্রীতে রয়েছে চাল, ডাল ,তেল, আটা, আলু, পেঁয়াজ, লবণ, সাবান। বর্তমান চলমান পরিস্থিতিতে মহামারি আকার ধারণ করেছে সমগ্র বিশ্ব। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়, দেশের সরকার, প্রশাসন, ডাক্তার সেচ্ছাসেবীদের পাশাপাশি মরণঘাতী এই দুর্যোগ মোকাবেলায় পিছিয়ে নেই সামাজিক সংগঠন সমূহ, সকলেই স্ব স্ব স্থান হতে এগিয়ে যাচ্ছে সাধ্যমত।

চট্টগ্রাম শহরে কন্থক বুড্ডিস্ট ইউনিটি মানবতার সেবার লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে গোপনে সরবরাহ করে যাচ্ছে “কন্থক এর ভালোবাসা” নামক বাজারের থলে। এ বিষয়ে কন্থক বুড্ডিস্ট ইউনিটি'র প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রিয়াল বড়ুয়া বলেন, এটি ত্রান নয়, সবাই যার যার স্থানে স্বাবলম্বী, নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছেন তারা সকলেই পরিস্থিতির শিকার। তাই তো পরিচয় গোপনে মানুষ হয়ে মানবতার ভালোবাসা পৌঁছে দিয়ে মনুষ্যত্ব রক্ষা করছি মাত্র।

তিনি বলেন বিত্তবানরা এগিয়ে এসে এই দুর্যোগ এ অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই সরকার এবং প্রশাসনের নিয়ম মেনে চলুন, প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হবেন না। আমরা আশাবাদী কন্থক মানবতার সেবায় আগেও ছিলো এবং ভবিষ্যতে ও জনগনের সেবায় নিয়োজিত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০