Online Desk
৫ জানুয়ারী ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়েদির বেশে স্ত্রীসহ মার্কিন আদালতে মাদুরো, তবুও হাসিমুখ

কয়েদির বেশে স্ত্রীসহ মার্কিন আদালতে মাদুরো, তবুও হাসিমুখ
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে ম্যানহাটনের ফেডারেল কোর্টহাউসে স্থানান্তর করেছে মার্কিন কর্তৃপক্ষ।

মাদুরোকে আদালতে স্থানান্তরের বেশ কিছু ছবি এরইমধ্যে প্রকাশ হয়েছে। এর মধ্যে একটি ছবিতে হাত বাঁধা অবস্থায়ও হাসিমুখে দেখা গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। অনেকের মতে, আগ্রাসনের মুখেও এই ছবি তার সাহসেরই প্রতীক।

সোমবার (৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনে নেওয়া হয়েছে। তার সঙ্গে ‘কয়েদির মতো পোশাকে’ একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই নারী মাদুরোরই স্ত্রী সিলিয়া ফ্লোরেস।

মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের বেশ কয়েকজন এজেন্ট ছিলেন মাদুরো এবং তার স্ত্রীর পাহারায়। এসময় মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাটতে দেখা গেছে বলেও জানিয়েছে বিবিসি।

ট্রাম্প কীভাবে ভেনেজুয়েলা শাসন করবেন, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঠিক ওই সময়েরই কিছু ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। এর একটিতে হাসিমুখে দেখা গেছে মাদুরোকে।

জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মার্কিন জেলা জজ অ্যালভিন কে. হেলারস্টেইনের সামনে হাজির হওয়ার কথা রয়েছে মাদুরো ও তার স্ত্রীর।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার ভূখণ্ডে ঢুকে ভয়াবহ এক সামরিক অভিযান চালানোর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর তাদেরকে বন্দি করা হয় নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০