bhorerdarpan
১ এপ্রিল ২০২০, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা ব্যক্তির মৃত্যু

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন খবরে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে করোনা ভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআরে পাঠিয়েছে শরীয়তপুর স্বাস্থ্য বিভাগ।

 সরকারি নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা মত নিরাপদ অবস্থায় ইসলামী ফাউন্ডেশনের পিপিই পরিহিত ৪ জনের কাছে ওই ব্যক্তির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

 
স্বাস্থ্য বিভাগ জানায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চরের বেপারীকান্দি গ্রামের রফিকুল গতকাল সকালে জ্বর-শ্বাসকষ্টজনিত কারণে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকলে বিকেল ৫টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে এনে আইসোলেশন বিভাগে ভর্তি করানো হয়। সেখানে সে চিকিৎসারত অবস্থায় গতকাল রাত ৯টার দিকে মারা যায়। মৃত রফিকুল একজন চিহ্নিত যক্ষা রোগী ছিল। সে সরকারিভাবে যক্ষার চিকিৎসা গ্রহণ করছিলেন।

যেহেতু মৃত্যুর আগে তার শরীরে জ্বর এবং অতিরিক্ত শ্বাসকষ্ট ছিল এবং নড়িয়ায় যেহতু অনেক ইতালি প্রবাসী ফেরত এসেছে সেই ক্ষেত্রে মৃত্যুর কারণ জানতে এবং তার শরীরে করোনা ভাইরাস এর সংক্রমণ ছিল কিনা সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই নমুনা সংগ্রহ করে তা আজ আইইডিসিআরে পাঠাচ্ছে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনির আহম্মেদ।

এদিকে, সে করোনা রোগী নয় এবং তার টিবি হয়েছিল এমন দাবিতে চিকিৎসার অবহেলার অভিযোগ আনে মৃত রফিকুলের পরিবার।

এদিকে দুপুরে নড়িয়া থানার ওসি হাফিজুর রহমানের সহযোগীতায় নড়িয়া থানা পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় অল্প কয়েকজন মুসল্লি নামাজে জানাজা শেষে চন্ডিপুর সরকারি কবরস্থানে দাফন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক লেনদেন সেবা উন্নত করতে নতুন সুইফট কাঠামো গ্রহণ করল সিটি ব্যাংক

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উলিপুরে আসামি ধরতে গিয়ে মবের স্বীকার হয়ে ফিরে এলেন থানার ওসি

বকশীগঞ্জে যুবদলের মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল চলছে

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের চাপায় পথচারী নিহত

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

ধুনটে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মির্জাপুরে বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

শিবচরে অগ্নিকান্ডে ২ টি গরু পুড়ে ছাই

১০

আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৩

১১

রাঙ্গামাটিতে জ্বালানি তেল সংকটে স্পিডবোট চলাচল বন্ধ

১২

শ্রীপুরে জমে উঠেছে ঈদ বাজার, ফুটপাতের কেনাকাটায় মধ্যবিত্তরাও ঝুঁকছে

১৩

বাঁশখালীতে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন

১৪

শ্রীপুরে বসতবাড়ির বাউন্ডারী ওয়াল ভাঙ্গার হুমকি থানায় জিডি

১৫

রাজবাড়ীতে আলুর ট্রাক উল্টে খাদে

১৬

ধুনটে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

১৭

বান্দরবানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের,৭ ফিল্ড এম্বুলেন্স

১৮

ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কায়েস চৌধুরীর যোগদান

১৯

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

২০