bhorerdarpan
১ এপ্রিল ২০২০, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার কারণে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার আসন্ন পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) সব ধরনের অনুষ্ঠান ও কার্যক্রম স্থগিত করেছে।

বুধবার (১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এ চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তাররোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন ১ বৈশাখ ১৪২৭ বা এ সময়ে সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার ‘বৈসাবি’সহ) স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়ে বলেন, এবার পহেলা বৈশাখের প্রোগ্রাম হবে না। পরিস্থিতির কারণে আমাদের বড় বড় জমায়েত এড়িয়ে চলতে হবে।

সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫৪ জন, মারা গেছেন ছয়জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ জন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১০

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১১

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১২

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৩

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৪

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৫

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৬

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৭

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৮

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৯

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০