bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার তাণ্ডব থামছে স্পেনে, এক মাসে সর্বনিম্ন মৃত্যু রোববার

করোনাভাইরাসের থাবায় মৃত্যুপুরীতে পরিণত স্পেনে মহামারির তাণ্ডব কমছে। রোববার দেশটিতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন আরও ৪১০ জন। স্বাভাবিকভাবে এই সংখ্যা বিশাল মনে হলেও স্প্যানিশদের কাছে সেটাই স্বস্তির কারণ হয়ে উঠেছে। কারণ গত ২২ মার্চের পর থেকে এটাই দেশটিতে একদিনে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৩ জন। আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ২১৮ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৭ হাজার ৩৫৭ জন।

এর আগে, শনিবার রাতে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন, আগামী ৯ মে পর্যন্ত দেশটিতে লকডাউন চলবে। যদিও ধীরে ধীরে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হচ্ছে। তবে এক্ষেত্রে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি সামান্য বাড়লেও ফের কড়াকড়ি আরোপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া, আগামী ২৭ এপ্রিল থেকে শিশুদের বাইরে খেলাধুলার অনুমতি দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০