Shakil Shah
৩ নভেম্বর ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার মধ্যেও বড় টুর্নামেন্ট আয়োজনে প্রতিজ্ঞ বাফুফে

ভোরের দর্পণ ডেস্ক:

করোনার মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাফুফে। ৪৯টি জেলা নিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। 

বর্তমান পরিস্থিতিতে খেলা মাঠে রাখা চ্যালেঞ্জিং, তারপরও ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়ে সকল ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

করোনায় ফুটবল চালু করার সাহসিকতা বাফুফের। দেশ জুড়ে শুরু হচ্ছে জেএফএ কাপ। ৪৯ জেলা সাতটি আলাদা গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে প্রাথমিক পর্বে। প্রথম দিনের লড়াই শুরু হচ্ছে দিনাজপুর এবং লক্ষ্মীপুর থেকে। এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি জেলায় মাঠে গড়াবে প্রথম পর্বের খেলা।

এবারো টুর্নামেন্টের বাইলজে খুব একটা পরিবর্তন আনেনি বাফুফে। প্রতিটি ভেন্যুর গ্রুপ চ্যাম্পিয়ন দল নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের লড়াই। সঙ্গে থাকবে একটি বেস্ট রানার্স আপ দল। তবে বয়সের স্বচ্ছতার জন্য নিয়মে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। কেউ দুটি আসর খেলে ফেললে অংশ নিতে পারবে না তৃতীয়বারের মত।

বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা এবার বাইলজে কিছুটা পরিবর্তন এনেছি। কোন ফুটবলার দুটি আসর খেলে ফেললে এবার আর খেলতে পারবে না। গেল বার বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও আর ময়মনসিংহের মধ্যে একটা ঝামেলা হয়েছিলো। এবার তেমনটি হোক আমরা চাই না। তাছাড়া এবারের পরিস্থিতি ভিন্ন। তবে আমরা একটা গাইডলাইন বানিয়েছি। এটা মেনে চললে আশা করছি আমারা কোন স্বাস্থ্য ঝুঁকিতে পড়বো না।’

নারীদের এই বয়স ভিত্তিক আসর থেকে প্রত্যেক বছরই ট্যালেন্ট হান্ট করে বাফুফে। এবারো লক্ষ্য থাকছে এমনই। প্রতিটি খেলায় ফেডারেশনের কোচরা থাকবেন প্রতিভা অন্বেষণের খোঁজে। তবে করোনা পরিস্থিতিতে বিষয়টা চ্যালেঞ্জিং হবে বলে করছেন টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর।

বাফুফে টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি বলেন, ‘এই টুর্নামেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। নারী দলের সিংহভাগ ফুটবলার আমরা এখান থেকে সংগ্রহ করে থাকি। এবারও তেমন প্রস্তুতি আমাদের। কোচরা বিভিন্ন ভেন্যুতে গিয়ে ফুটবলারদের খেলা যাচাই করবে। সেখান থেকে বাছাই করে আনাদের নিয়েই হবে আমাদের পরিকল্পনা। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। সবাইকে একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে সাবধানী হতে হবে কোভিড-১৯ এর জন্য’

এবার অনুষ্ঠিত হচ্ছে জেএফএ কাপের ষষ্ঠ আসর। প্রাথমিক পর্ব শেষে আট দল নিয়ে এ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চূড়ান্ত পর্বের লড়াই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০