২৮ এপ্রিল ২০২০, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার মধ্যে রাসিকের নারী কাউন্সিলরের কাÐ!

রাজশাহী প্রতিনিধি:  করোনাভাইরাস পরিস্থিতিতে চলছে লকডাউন। করোনার ছড়িয়ে পড়া রোধে আগেই নিষিদ্ধ হয়েছে জনসমাগম। কিন্তু রাজশাহী সিটি করর্পোরেশনের (রাসিক) সংরক্ষিত নারী ওয়ার্ডের এক কাউন্সিলর রীতিমতো মানুষের জটলা পাকিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করলেন। সামাজিক দূরত্বের কোনো বালাই ছিলো না সেখানে। এই নারী কাউন্সিলরের নাম, আয়েশা খাতুন নাদিরা। তিনি রাসিকের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের (জোন-২) সংরক্ষিত নারী কাউন্সিলর। মহানগরীর ছয় নম্বর ওয়ার্ডের ভাটাপাড়ায় তার বাড়ি। মঙ্গলবার সকালে নিজের বাড়ির সামনে সংকীর্ণ গলির ভেতর তিন নম্বর ওয়ার্ডের ৩০০ নারী-পুরুষকে ত্রাণ দিতে ডাকেন তিনি। সামাজিক দূরত্ব না মেনে সেখানে হুড়োহুড়ি করে সবাই ত্রাণসামগ্রী সংগ্রহ করেন।
তিন নম্বর ওয়ার্ডে না গিয়ে বাড়িতে বসেই ওই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিতরণ করায় স্থানীয়দের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ কেউ চাল ওজনে কম দেয়ারও অভিযোগ করেছেন। আর জনসমাগম করে এভাবে ত্রাণ বিতরণ করায় অন্য কাউন্সিলররাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে নারী কাউন্সিলর নাদিরা বলেন, এভাবেই ত্রাণ বিতরণ করা হবে। যা খুশি লিখতে পারেন। ছয় নম্বর ওয়ার্ডে বসে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ত্রাণ বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তার ইচ্ছা। তার যেভাবে সুবিধা সেভাবেই বিতরণ করবেন।
এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলর বলেন, সারা বিশে^ করোনাভাইরাসে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। কিন্তু একজন নারী কাউন্সিলর জনসমাগম করে এমন দায়িত্বহীনতার পরিচয় দেবেন তা তারা মানতেই পারছেন না। বিষয়টি রাসিক মেয়রকে জানানো হবে বলেও জানান তিনি।
মহানগরীর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, নাদিরা একজন কাউন্সিলর হিসেবে সরকারি সব ধরনের নিয়ম-কানুন জানেন। সব জেনেও যদি এ রকম করেন তাহলে এটা খুবই দুঃখজনক।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, ত্রাণ বিতরণের বিষয়টি তাদের জানানো হয়নি। পরে শুনেছেন যে সেখানে খুব জটলা হয়েছে। আগে খবর পেলে পুলিশ দিয়ে হলেও সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হতো বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১০

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১১

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১২

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৩

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৪

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৫

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১৬

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৭

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৮

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৯

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

২০