bhorerdarpan
৯ এপ্রিল ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ বেশী, মৃত্যু ৮৮৪৫৭, ‍সুস্থ ৩৩০৩৫৭

বিশ্বব্যাপী ভয়াবহ আতঙ্ক তৈরি করেছে করোনাভাইরাস। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার হানায় বিপর্যস্ত বিশ্ব। শক্তিশালী দেশগুলোও এর সঙ্গে পেরে উঠছে না। এখন পর্যন্ত ২০৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ২৩।

অপরদিকে প্রাণঘাতী করোনায় মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৪৫৭ জনের। তবে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩০ হাজার ৩৫৭ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।

যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯৩৫ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৯২৭। অপরদিকে দেশটিতে নতুন করে ১ হাজার ৯৪০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ১৪ হাজার ৭৮৮। দেশটিতে ২২ হাজার ৮৯১ জন ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে ৯ হাজার ২৭৯ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ২২০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ হাজার ৭৯২ জন। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৭৮ এবং নতুন করে মারা গেছে ৭৪৭ জন।

ইতালিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪২২ এবং মারা গেছে ১৭ হাজার ৬৬৯ জন। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ৩ হাজার ৮৩৬ এবং নতুন করে মারা গেছে ৫৪২ জন।

জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৯৬ এবং মারা গেছে ২ হাজার ৪৯ জন। দেশটিতে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৩৩ এবং নতুন করে মারা গেছে ৩৩৩ জন।

ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৮১ জন এবং মারা গেছে ৫৪১ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯৫০ এবং মোট প্রাণহানি ঘটেছে ১০ হাজার ৮৬৯ জনের।

cor

করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮৬৫ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৫ জনের। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩ জন এবং মারা গেছে দু'জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৩৭০ জন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৫৮৬ এবং মারা গেছে ৩ হাজার ৯৯৩ জন।

অপরদিকে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৭৩৩ এবং মারা গেছে ৭ হাজার ৯৭ জন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ এবং নতুন করে মারা গেছে ৩ জন। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২১৮ এবং মোট প্রানহানি হয়েছে ২০ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৩৩ জন। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০