bhorerdarpan
২৯ মার্চ ২০২০, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত তুরস্কের বিশ্বকাপ তারকা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ছাড়ছে না কাউকে। এবার এর শিকার হলেন আরও এক ফুটবলার। তুরস্কের বিশ্বকাপ তারকা গোলকিপার রুস্তু রেকবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় রোনালদিনহো-জাভি-পুয়োলদের সতীর্থ ছিলেন তিনি। যদিও তিন বছর বার্সায় থেকে মাত্র চারটা লিগ ম্যাচ খেলতে পেরেছিলেন রেকবার। তার স্ত্রী ইসিল রেকবার ইনস্টাগ্রামে জানিয়েছেন, 'আমার স্বামী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন চিকিৎসা চলছে।'

২০০২ সালের বিশ্বকাপে চমকে দিয়েছিল তুরস্ক। সে বারের বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল তারা। রুস্তু রেকবার তুরস্কের ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন। ২০০৩ সালে তুরস্কের ক্লাব ফেনেরবাচে থেকে নাম লিখিয়েছিলেন বার্সেলোনায়। সোশ্যাল সাইটে ইসিল লিখেছেন, 'আপনাদের কোনো একটা সুখের সংবাদ জানাতে পারলে হয়তো ভালো লাগত আমার। কিন্তু সত্যের প্রতি নিষ্ঠাবান থাকতে হচ্ছে আমাকে। আমার স্বামী হাসপাতালে ভর্তি। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে সে। আমি, আমার ছেলে ও মেয়ে সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কেবল রুস্তুর রিপোর্টই পজিটিভ ছিল।' 

করোনাভাইরাসের বাজে প্রভাব কীভাবে তার পরিবারের ওপর পড়েছে, সে সম্পর্কে ইসলি লিখেছেন, 'সবকিছু স্বাভাবিক ছিল। রুস্তু সুস্থ ছিল। কিন্তু হুট করে সবকিছু পালটে গেল। ওর মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিল। হুট করে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হলো রুস্তু। ব্যাপারগুলো এত তাড়াতাড়ি ঘটেছে যে, আমরা এখনো ধাক্কা সামলে উঠতে পারছি না। আমাদের পরিবারের জন্য এটা অনেক কঠিন সময়। ও এখন একা হাসপাতালে ভর্তি আছে। আমরা চাইলেও ওর সঙ্গে দেখা করতে পারছি না। এটাই সবচেয়ে বড় কষ্টের বিষয়। ওর জন্য প্রার্থনা করবেন আপনারা। আপনারা দয়া করে করোনাভাইরাস সম্পর্কে জানুন, কেউ এটাকে হালকাভাবে নেবেন না।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০