১৪ মে ২০২০, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৪৪ লাখ, মৃত্যু তিন লাখ ছুঁই ছুঁই

কিছুতেই থামছে না মৃত্যু মিছিল। প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন। কবে করোনাভাইরাস থেকে পৃথিবী মুক্তি পাবে তা জানে না কেউ। বিশ্ব নেতারা হিমশিম খাচ্ছেন পরিস্থিতি মোকাবিলায়। বিজ্ঞানীরা রাত-দিন কাজ করে যাচ্ছেন প্রতিষেধক তৈরিতে। কিন্তু তারপরেও কিছুতে কিছুই হচ্ছে না। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৪৪ লাখ মানুষ। পাশাপাশি এ অদৃশ্য শত্রু থাবায় মৃত্যুবরণ করেছেন তিন লাখ মানুষ।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী বিশ্বে বৃহস্পতিবার সকাল দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ লাখ ২৯ হাজার ৭৪৪ জন। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২ লাখ ৯৮ হাজার ১৭৫ জন। তবে, আশার বিষয় হচ্ছে- এরই মধ্যে করোনায় আক্রান্ত ১৬ লাখ ৫৯ হাজার ৭৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ৩৩ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৭০৫ জন।

মৃত্যুর তালিকার তিন নম্বরে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ১০৪ জন।

এরপরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২৭ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে অবশ্য ২য় অবস্থানে রয়েছে এ দেশটি। এখানে ২ লাখ ৭১ হাজার ৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মৃত্যুর তালিকায় স্পেনের পরের অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ২৭ হাজার ৭৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৬০ জন।

এদিকে আক্রান্তের সংখ্যা বেড়েছে রাশিয়ায়। আক্রান্তের হিসাবে তৃতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি। এখানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ২৭১ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ২১২ জনের।

এছাড়া জার্মানিতে ১ লাখ ৭৪ হাজার ৯৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৬১ জনের। তুরস্কে ১ লাখ ৪৩ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছেন। এখানে মৃত্যু হয়েছে প্রায় ৪ হাজার মানুষের। কানাডায় আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ২৭৮ জন, মৃত্যু হয়েছে ৫ হাজার ৩০২ জনের।

ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯২৯ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।

এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৭২৫ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৮৩ জনের।

বাংলাদেশে করোনা সংক্রমণের পর বুধবার নমুনা পরীক্ষা, আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। এদিন নতুন করে আরও ১ হাজার ১৬২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। যা এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি। আর এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৯ জন। এটিও একদিনে দেশে প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি।

এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন। আর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিন জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা।

এদিকে এরইমধ্যে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সংকটাপন্ন রোগীদের ক্ষেত্রে ইবোলার ওষুধ ‘রেমডেসিভির’ কোভিড-১৯ রোগে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি চারটি ভ্যাকসিনের পরীক্ষা প্রথম ধাপে সম্পন্ন হয়েছে। এ চারটি এখনও পর্যন্ত যারা ভ্যাকসিন তৈরির চেষ্টা করছেন তাদের মধ্যে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০