২৭ এপ্রিল ২০২০, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ, মৃত্যু ২ লাখের বেশি

চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রায় ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এতে মৃতের সংখ্যা ২ লাখের বেশি। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৮ লাখ ৭৭ হাজার মানুষ।

করোনাভাইরাসে গত এক সপ্তাহে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শেষ দুই সপ্তাহে মোট ১ লাখ মানুষের প্রাণ কেড়েছে মহামারি এ ভাইরাসটি। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ৬ হাজার ৮২২ জনের। আর মোট ২৯ লাখ ৯১ হাজার ৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

গত ডিসেম্বরের শেষে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘোষণা আসে চীন থেকে। মার্চ মাসের শেষ দিকে প্রথমবারের মতো বিশ্বজুড়ে একদিনে মৃত্যু এক হাজার ছাড়ায়। কিন্তু এখন গড়ে দিনে তা ৭ হাজারের বেশি।

প্রাদুর্ভাব শুরুর পর এপ্রিলে করোনার মহামারি রুপ দেখতে শুরু করে বিশ্ববাসী। মোট ২ লাখ মৃত্যুর মধ্যে এপ্রিলের ২৫ দিনে দেড় লাখের বেশি মানুষ মারা গেছে। গত ২ এপ্রিল প্রথমবারের মতো একদিনে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ১০ এপ্রিল একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ১০ হাজারের বেশি।

গত ১১ জানুয়ারি প্রথম মৃত্যুর পর মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছে ৮২ দিন। কিন্তু এরপর ৫০ হাজার মানুষের মৃত্যু হয় মাত্র ৮ দিনে। আর মৃতের সংখ্যা ১ লাখ থেকে দেড় লাখ ছাড়াতে সময় লাগে মাত্র সাত দিন। এরপর আরও সাতদিনে মৃতের সংখ্যাটা এখন ২ লাখের বেশি হলো।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপ ও আমেরিকার মানুষ। শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা এখন প্রায় ১০ লাখ। আর করোনায় যে ২ লাখ মানুষ মারা গেছে তার এক চতুর্থাংশ অর্থাৎ ৫২ হাজারে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে।

 

যুক্তরাষ্ট্রের পর করোনায় মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে বেশিরভাগ ইউরোপের। ইতালিতে ২৬ হাজার ৬৪৪, স্পেনে ২৩ হাজার ১৯০, ফ্রান্সে ২২ হাজার ৮৫৬, যুক্তরাজ্যে ২০ হাজার ৭৩২, বেলজিয়ামে ৭ হাজার ৯৪, জার্মানিতে ৫ হাজার ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। তবে গত দুই সপ্তাহের তুলনায় স্পেন ও ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে।

চীনে প্রাদুর্ভাব শুরু হলেও দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৪ হাজার ৬৩২। তবে এশিয়ায় ৫ হাজার ৬৫০ মৃত্যু নিয়ে চীনের উপরে রয়েছে ইরান। তুরস্কে মারা গেছে ২ হাজার ৮০৫ জন। এদিকে আক্রান্তের দিক দিয়ে চীন ও ইরানের উপরে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ১৩০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০