Bhorer Darpan Online
২৮ জুন ২০২০, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত হলেই ৩ হাজার ডলার!

অনলাইন ডেস্কঃ উজবেকিস্তান দিল আশ্চর্যজনক এক ঘোষণা। পর্যটক বাড়াতে এ মহামারির সময়ে দেশটির ঘোষণা চমকে যাওয়ার মতোই বটে।

মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে ঘুরতে গিয়ে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তিনি পাবেন তিন হাজার মার্কিন ডলার।

সম্প্রতি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শ্যাভক্যাত মিরজিয়য়েভ এমন একটি আদেশে সই করেছেন। করোনা মহামারিতে পর্যটক বাড়াতেই উজবেকিস্তান এই চমকপ্রদ ঘোষণা দিলো।

করোনা মহামারির এ সময়ে পর্যটক টানতে উজবেকিস্তানের এ উদ্যোগ বেশ আলোচনার জন্ম দিয়েছে। দেশটিতে ভ্রমণ করতে গেলে কেউ আক্রান্ত হবে না এমন আত্মবিশ্বাস থেকে এ ঘোষণা। খবর ইনসাইডার ডট কমের।

উজবেকিস্তানের মোট জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ। মার্চ মাস থেকে কঠোর লকডাউন আরোপ করার ফলে দেশটিতে করোনায় মাত্র ১৯ জনের মৃত্যু হয়েছে। চলতি মাস থেকে দেশটির লকডাউন শিথিল করে সীমান্ত খুলে দেয়া হযেছে। এরপরই ‘সেফ ট্রাভেল গ্যারান্টেড’ ক্যাম্পেইন শুরু করেছে দেশটি।

উজবেকিস্তানে করোনার চিকিৎসার আনুমানিক খরচ প্রায় ৩ হাজার ডলার। যদি কেউ আক্রান্ত হন তবে তিনি যেন যথাযথভাবে চিকিৎসা নিতে সক্ষম হন, সেজন্যই এ অর্থ দিচ্ছে দেশটির সরকার। লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়া পর্যটন শিল্পকে ঘুরে দাঁড়াতে, নানা সতর্কতা অবলম্বন করেই পর্যটক টানতে চাইছে উজবেকিস্তান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০