bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় গুজবে হামলা ইডেন কলেজের ছাত্রীসহ আহত-১১

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি: উজিরপুর উপজেলায় বরাকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে করোনায় আক্রান্তের গুজব ছড়ানোর গতকাল বুধবার সকালে হামলা সংঘর্ষে  ইডেন কলেজের ছাত্রীসহ ১১জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় নয়জনকে আসামি করে বুধবার সকালে উজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও মামলার  সূত্রে জানাগেছে, ইডেন কলেজের ছাত্রী রিপা খানম তার চাচা নুরুল হক বেপারীর পালিত একটি কবুতর সোমবার সন্ধ্যায় প্রতিবেশী মোসলেম আলী খানের বাড়িতে উড়ে যায়। ওই কবুতর আনতে যায়  ইডেন কলেজের ছাত্রী রিপা খানম। এসময় ওই বাড়িতে প্রবেশ করার সাথে সাথে করোনায় আক্রান্তের গুজব ছড়িয়ে মোসলেম আলী ও তার লোক জন রিপার ওপর হামলা চালায়। একপর্যায়ে রিপার চিৎকারে তাদের বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারী মোসলেম আলী খান, মোশারেফ হোসেন, লতিফ খান, বেল্লাল হোসেনসহ তাদের অন্যান্য সহযোগিরা লাঠিসোটা নিয়ে পিটিয়ে ১১ জনকে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে এসে গুরুত্বর আহত ইডেন কলেজের ছাত্রী রিপা খানম, নুরুল হক বেপারী, মৌসুমী আক্তার, শাহিন বেপারী, নুরুল হক বেপারী, মাসুদা বেগম, সেলিনা বেগম, সেলিম বেপারী, নুর আলম বেপারী, শারমিন বেগম ও সাথী খানমকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এব্যাপারে উজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান জানান, এব্যাপারে মাসুম বিল্লাহ বাদী  হয়ে থানায় মামলা দ্বায়ের করেছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০