bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় ট্রাম্পের বন্ধুর মৃত্যু

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও তার দল রিপাবলিকান পার্টির অন্যতম অর্থ জোগানদাতা স্ট্যানলি চেরা। রোববার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

প্রায় ৮০ বছর বয়স্ক নিউইয়র্ক সিটির বিশিষ্ট আবাসন ব্যবসায়ী চেরা করোনা আক্রান্ত হয়ে গত ২৪ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ২৯ মার্চ বক্তব্যে নিজের এক বন্ধু ‘করোনার হিংস্রতায়’ কোমায় চলে গেছেন বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেদিন নাম উল্লেখ না কলেও ওই বন্ধুটি চেরা ছিলেন বলেই ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ট্রাম্প প্রশাসনকে সমর্থন দেয়ার জন্য ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সংস্থাকে চার লাখ মার্কিন ডলারেরও বেশি দিয়েছেন চেরা।

গত বছর নিউইয়র্ক সিটি ভেটেরান’স ডে প্যারেডে ট্রাম্পকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন এ ব্যবসায়ী। একই বছর মিশিগানের গ্র্যান্ড রাপিড র‌্যালিতে চেরাকে নিজের ঘনিষ্ঠ বলে পরিচয় করিয়ে দেন ট্রাম্প।

তবে প্রিয় বন্ধুর মৃত্যু প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: পলিটিকো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০