bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় প্রাণহানি

করোনা ভাইরাসে বাংলাদেশেও প্রাণহানি ঘটেছে। রাজধানীর একটি হাসপাতালে ৭০ উর্ধ্ব এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিদেশ থেকে আসা এক স্বজনের মাধ্যমে তিনি এ ভাইরাসে আক্রান্ত হন। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে ১৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেইনটাইনে পাঁচ হাজার ছাড়িয়েছে। ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগি শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্যান্য দেশও বলছে, তাদেরই মৃত্যু ঝুঁকি বেশি যাদের অন্য রোগ রয়েছে এবং যারা বয়স্ক। করোনাভাইরাস সংক্রমণ রোধে বিদেশ থেকে বাংলাদেশে যে কেউ এলে তাকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ বিষয়ে কোনো রেহাই নেই। কিন্তু প্রচুর বিদেশ প্রত্যাগত নাগরিক বিনা কোয়ারেন্টাইনে দেশের অভ্যন্তরে চলে এসেছে। স্থল সীমান্ত দিয়েও ভারত থেকে আমাদের নাগরিকরা বিনা পরীক্ষায় একই ভাবে চলে আসার সুযোগ পাচ্ছে।

 
 আমরা মনে করি, এ ক্ষেত্রে কোনো প্রকার গড়িমসি করা যাবে না। কেননা, এটা মনে রাখতে হবে যে, করোনাভাইরাস প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ অপরিহার্য বিষয়। মনে রাখা দরকার করোনা ঠেকাতে ইতিমধ্যে ইউরোপের দেশগুলো প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিশ্ব থেকে। যেসব দেশ বলা চলে কোয়ারেন্টাইনে। ধীরে ধীরে একই পরিস্থিতি তৈরি হতে পারে অন্য দেশগুলোতেও। ফলে এই বিষয়গুলোকে  সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে সতর্ক থাকতে হবে। বিশ্ব পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় নিতে হবে এবং যে কোনো সিদ্ধান্তের জন্য সবাইকে তৈরি থাকতে হবে।

 মানুষের কল্যাণে এখন সচেতনতা ও দায়িত্বশীলতা খুবই জরুরি বলে আমরা মনে করি। একই সঙ্গে সরকারের উচিত হবে সারা দেশে করোনা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে জনগণকে সেবা দেওয়া। কোনো ভাবেই যেন এ ভাইরাস দেশে মহামারি আকারে ছড়াতে না পারে সে ব্যাপারে সরকারের সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। এ ছাড়া জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতনতা কার্যক্রমও বাড়াতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০