Bhorer Darpan
২৯ জুন ২০২০, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় প্রাণ গেল প্রতিরক্ষা সচিবের

করোনায় প্রাণ গেল প্রতিরক্ষা সচিবের

দেবিদ্বার ( কুমিল্লা) প্রতিনিধি : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত সচিব বলেন, ‘তিনি (প্রতিরক্ষা সচিব) করোনা আক্রান্ত হয়ে অনেকদিন ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা গেছেন।’

মৃত্যুকালে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই।

প্রতিরক্ষা সচিবের দফতরের প্রশাসনিক কর্মকর্তা মো. ভাষানী মির্জা বলেন, দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। স্যারের পরিবারের সদস্যরা মিলে ঠিক করছেন দাফন কোথায় হবে।

একই হাসপাতালে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী এবং তার স্ত্রী সিএমএইচে ভর্তি হন। মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০