bhorerdarpan
৬ এপ্রিল ২০২০, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় বিশ্বব্যাপী ৬৯ হাজার জনের মৃত্যু

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে প্রায় ১৩ লাখ।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৬৯ হাজার ৩৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ লাখ ৭০ হাজার ৮৫০ জন। আর ২ লাখ ৬১ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু মৃত্যু হয়েছে ৯ হাজার ৬০২ জনের।

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে করোনায় আক্রান্ত ৫৯৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে নিউইয়র্কে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ১৫৯।

যুক্তরাষ্ট্রের পরই করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপরে দেশ স্পেন। দেশটিতে ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত। সেখানে প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৪১ জনের।

করোনায় মৃতের দিক দিয়ে সবার উপরে রয়েছে ইতালি। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে ১৫ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৪৮ জন।

তবে করোনায় ইতালিতে গত দুই সপ্তাহের মধ্যে রোববার সর্বনিম্ন সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া টানা দুইদিন আশঙ্কাজনক অবস্থায় থাকা কোভিড-১৯ রোগীর হারও কমেছে দেশটিতে।

ইতালির ‍সিভিল প্রটেকশন এজেন্সি করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তাদের নিয়মিত ব্রিফিংয়ে রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ৫২৫ জন মারা গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০