bhorerdarpan
৩১ মার্চ ২০২০, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় বিশ্বে আক্রান্ত পৌনে ৮ লাখ, মৃত্যু ৩৭৮১৪

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৭১২ জন। মারা গেছেন ৩৭ হাজার ৮১৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৫ হাজার ৬০৬ জন।

বর্তমানে বিশ্বের দুইশোর অধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আক্রান্তের দিকে দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এ পর্যন্ত মোট এক লাখ ৬৪ হাজার ২৪৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ১৬৪ জন। সুস্থ হয়েছেন মাত্র ৫ হাজার ৬ জন।

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত ১১ হাজার ৫৯১ জনের প্রাণ নিয়েছে করোনা। আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ৭৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬২০ জন। গত ১৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০ জন। একদিনেই মারা গেছে ৮১২ জন।

আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ স্পেন। সেখানে এ পর্যন্ত মোট ৮৭ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। প্রাণ গেছে ৭ হাজার ৭১৬ জনের। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে আটশোর বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়। দেশটিতে এ পর্যন্ত মোট ৮১ হাজার ৫১৮ জন, মারা গেছে ৩ হাজার ৩০২ জন। আর সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৫২ জন।

জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৮৮৫। মারা গেছে মাত্র ৬৪৫ জন আর সুস্থ হয়েছেন সাড়ে ১৩ হাজার। ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৫০ জন। মারা গেছে ৩ হাজার ২৪ জন। আর সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৭ জন।

ইরানে আক্রান্ত ৪১ হাজার ৪৯৫, মারা গেছে ২ হাজার ৭৫৭ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯১১ জন। যুক্তরাজ্যে এ পর্যন্ত মারা গেছে এক হাজার ৪০৮ জন। আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৪০ জন। সুস্থ হয়েছে মাত্র ১৩৫ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০