bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় মারা গেলেন সিলেটের সেই চিকিৎসক

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র  এ তথ্য নিশ্চিত করেছেন।
covid

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ‘ঘটনাটি আমাদের জন্য কষ্টের। আমরা একজন চিকিৎসককে হারালাম।’

চলতি বছরের ৫ এপ্রিল (রোববার) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ওই চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনিই সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী। পরে ওই রাতেই নগরীর হাউজিং এস্টেট এলাকায় চিকিৎসকের বাসা লকডাউন করে দেয় প্রশাসন। পরদিন ৬ এপ্রিল (সোমবার) পুরো হাউজিং এস্টেট এলাকা লকডাউন করা হয়। 

এরপর তার অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল (মঙ্গলবা) রাত ১১টার দিকে তাকে নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) ভর্তি করা হয়। ৮ এপ্রিল ( বুধবার) উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

বিষয়টি নিয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে বলেন, তার পরিবারের ইচ্ছায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. মঈনের শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (১৩ এপ্রিল) তাকে লাইফসাপোর্টে রাখা হয়। হাসপাতালে ওই চিকিৎসক স্ত্রীও আছেন।

সংশ্লিষ্টরা জানান, ডা. মঈন উদ্দিন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন। তার চেম্বার ছিল নগরের সুবহানিঘাট ইবনে সিনা হাসপাতালে। সেখানে তিনি প্রাইভেট প্রাকটিস করতে, রোগী দেখতেন। ধারণা করা হচ্ছে, সেখানে কোনো প্রবাসী করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে গিয়ে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এদিকে, তার আক্রান্ত হওয়ার ঘটনায় সংস্পর্শে থাকা চিকিৎসকসহ ১৬ জনের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

করোনায় মৃত্যুবরণকারী ডা. মঈন নগরের চার নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার সিদ্দিক আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং তিনি ওসমানী মেডিক্যাল কলেজের ইন্টারনাল মেডিসিনের সহকারী অধ্যাপক ছিলেন বলে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. মো. আনিসুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০