bhorerdarpan
৬ এপ্রিল ২০২০, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় মা হারালেন গার্দিওলা

করোনার ভয়াল থাবা কেড়ে নিল বিখ্যাত ফুটবল কোচ পেপ গার্দিওলার মা ডলার্স সালা কারিওকে। গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে জানানো হয়েছে মৃত্যুর এই দুঃসংবাদটি।  সোমবার ক্লাবটি এক টুইটে জানিয়েছে, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বার্সেলোনার মানরেসায় আজ মৃত্যুবরণ করেছেন পেপের মা ডলার্স সালা কারিও। ম্যানচেস্টার সিটি পরিবার এই খবরে শোকাহত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পেপের সবচেয়ে কষ্টের এই দিনে তার পরিবার এবং স্বজনদের প্রতি ক্লাবের সবার পক্ষ থেকে আমাদের গভীর সমবেদনা।’  গত মাসেই স্পেনে ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা ১ মিলিয়ন ইউরো দান করেন বার্সেলোনার অ্যাঞ্জেল সোলর ডেনিয়েল ফাউন্ডেশন এবং মেডিকেল কলেজে, যাতে করে করোনার বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসার যন্ত্রপাতি কিনতে পারে। অথচ এই যুদ্ধে হারাতে হলো নিজের মাকেই।  বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে কোচের দায়িত্বে থাকা গার্দিওলার জন্ম স্পেনে। সাবেক এই ফুটবলারকে বিশ্বের সর্বকালের সেরা কোচদের একজন মনে করা হয়।  স্পেনে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত। মারা গেছেন ১৩ হাজারের বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০