bhorerdarpan
৭ এপ্রিল ২০২০, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল

বর্তমান বিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮২ হাজার ৩৮৩। অপরদিকে এখন পর্যন্ত ৭০ হাজার ১৮৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস।

করোনায় আক্রান্ত ২ লাখ ৬৯ হাজার ৪৯৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বের ২০৮টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৫১ এবং মারা গেছে ৯ হাজার ৬২০ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৯৭৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইতালি। সেখানে এখন পর্যন্ত ১৫ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৯৪৮।

এত সব খারাপ খবরের মধ্যে আশার আলো দেখছে ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। গত দু'সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড হয়েছে দেশটিতে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২৫ জনের মৃত্যু হয়েছে। গত দু'সপ্তাহে এটাই সবচেয়ে কম সংখ্যা। গত ১৯ মার্চ দেশটিতে ৪২৭ জনের মৃত্যু ছিল একদিনে সর্বোচ্চ রেকর্ড। এরপর সেখানে প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। অবশেষে মৃত্যুর সংখ্যা কমতে থাকায় কিছুটা স্বস্তি মিলেছে।

অপরদিকে, করোনায় স্পেনে মোট ১ লাখ ৩৫ হাজার ৩২ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৩ হাজার ৫৫ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৪৩৭ জন।

তবে সেখানেও করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। টানা চতুর্থ দিনের মতো স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। দেশটির সরকার বলছে, টানা চারদিন ধরে প্রাণহানি ধারবাহিকভাবে কমছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু স্পেনে হয়েছে।

করোনায় বিপর্যস্ত স্পেনের প্রকাশিত পরিসংখ্যানে দেশটিতে করোনার সর্বোচ্চ প্রকোপ পার হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা আশা করছেন। সোমবার দেশটির সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে আরও ৬৩৭ জন মারা গেছেন। তবে এই সংখ্যা এক সপ্তাহ আগের মৃত্যুর চেয়ে প্রায় অর্ধেক।

এদিকে, জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩২ এবং মারা গেছে ১ হাজার ৫৮৪ জন। ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৮৩৯ এবং মারা গেছে ৮ হাজার ৭৮ জন।

করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭০৮ জন এবং মারা গেছে ৩ হাজার ৩৩১ জন।

ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ২২৬ এবং মারা গেছে ৩ হাজার ৬০৩ জন। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৮০৬ জন এবং মারা গেছে ৪ হাজার ৯৩৪ জন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে অক্সিজেন সাপোর্টে আছেন।

এদিকে, করোনাভাইরাসে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩১৪ এবং মারা গেছে ১১৮ জন। অপরদিকে বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১২৩। অপরদিকে, নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০