bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় ১ লাখ ৬৫ হাজারের বেশি প্রাণহানি

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এখন বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলেছে।

বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৬ হাজার ৯০৫। মারা গেছে ১ লাখ ৬৫ হাজার ৫৮ জন। তবে এর মধ্যেই অনেকেই সুস্থও হয়ে উঠেছেন। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ১৭ হাজার ১৩ জন।

তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় এখন পর্যন্ত সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে দেশটির ধারে কাছে নেই অন্য কোনো দেশ। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৮৩৬ জন।

অপরদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪০ হাজার ৫৫৫ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭১ হাজার ১২ জন। তবে ১৩ হাজার ৫৬৬ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা নিউইয়র্কে। এমনকি যুক্তরাষ্ট্রে যতজন করোনায় প্রাণ হারিয়েছে তার মধ্যে অধিকাংশই নিউইয়র্ক অঙ্গরাজ্যের।

corona-1

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। বিশ্বের শক্তিশালী দেশগুলোও করোনার সঙ্গে পেরে উঠছে না।

এখন পর্যন্ত স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৬৭৪ এবং মারা গেছে ২০ হাজার ৪৫৩ জন। অপরদিকে, ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৩৫৭ জন এবং ৭ হাজার ৩৭১ জনের অবস্থা গুরুতর।

ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন। মারা গেছে ২৩ হাজার ৬৬০ জন। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪৭ হাজার ৫৫ জন। তবে ২ হাজার ৬৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ফ্রান্সে করোনায় আক্রান্ত ১ লাখ ৫২ হাজার ৮৯৪ এবং মারা গেছে ১৯ হাজার ৭১৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৭৮ জন। তবে ৫ হাজার ৭৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

জার্মানিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৭৪২ এবং মারা গেছে ৪ হাজার ৬৪২ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮৮ হাজার। তবে এখনও ২ হাজার ৮৮৯ জনের অবস্থা গুরুতর।

অপরদিকে, যুক্তরাজ্যে ১ লাখ ২০ হাজার ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৬ হাজার ৬০ জন। দেশটিতে করোনায় আক্রান্ত ১ হাজার ৫৫৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর চীন থেকেই প্রাণঘাতী এই ভাইরাস অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে থাকে। গত কয়েক মাসে অন্যান্য দেশে করোনার বিস্তার বাড়তে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে চীন।

কয়েক মাসের চেষ্টায় চীন করোনার বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৭৪৭ এবং মারা গেছে ৪ হাজার ৬৩২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৮৪ জন। এছাড়া ৮১ জনের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০