Bhorer Darpan Online
১ জুলাই ২০২০, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩,৭৭৫ : স্বাস্থ্য অধিদপ্তর

দর্পন ডেস্কঃ দেশে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। করোনায় কালের নতুন একটি মাসে পা রাখলো বাংলাদেশ। করোনা শনাক্তে বাংলাদেশের আজ ১১৬ তম দিন। বিশ্বে করোনা শনাক্তে বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১৭ তম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছেন। এর মধ্যে ৩৮ জন পুরুষ ও ৩ জন নারী এবং ১৩ জন ঢাকার বিভাগের ও ২৮ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮৮৮ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৭৫ জন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২১.১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।

বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, আজ ৬৯ টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ৮৯৮ টি নমুনা সংগ্রহ করা হয় এবং পূর্বে মিলে ১৭ হাজার ৮৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৮৪ হাজার ৩৩৫ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৭৭৫ জনের শরীরে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দুই হাজার ৪৮৪ জন। সুস্থ মোট ৬২ হাজার ১০২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪১. ৬১ শতাংশ। তিনি জানান,মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ০৩ জন নারী।
বয়স বিশ্লেষণে দেখা যায়, 
৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন,
৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন,
৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন,
৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন,
৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন,
৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন
৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন।

অঞ্চল বিবেচনায় এদের মধ্যে
ঢাকা বিভাগের ১৩ জন,
চট্টগ্রাম বিভাগের ১৭ জন, 
সিলেট বিভাগের ২ জন,
খুলনা বিভাগের ৫ জন।
বরিশাল বিভাগের ৩ জন,
রংপুর বিভাগের ০১ জন।

বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা সুলতানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০