Bhorer Darpan Online
৩০ জুন ২০২০, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩,৬৮২ : স্বাস্থ্য অধিদপ্তর

দর্পন ডেস্কঃ দেশে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। করোনায় কালে আরেকটি মাস পার করলো বাংলাদেশ।
করোনা শনাক্তে বাংলাদেশের আজ ১১৫ তম দিন। বিশ্বে করোনা শনাক্তে বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১৭ তম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৬৪ জন মারা গেছেন। এর মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন নারী এবং ৩১ জন ঢাকার বিভাগের ও ৩১ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮৪৭ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৮২ জন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ১৯.৯১ শতাংশ।
শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭ শতাংশ।

মঙ্গলবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, আজ ৬৬ টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ১৮ হাজার ৮৬৩ টি নমুনা সংগ্রহ করা হয় এবং পূর্বে মিলে ১৮ হাজার ৪২৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৬৬ হাজার ৪০৭ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৬৮২ জনের শরীরে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক হাজার ৮৪৪ জন। সুস্থ মোট ৫৯ হাজার ৬২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০. ৯৮ শতাংশ। তিনি জানান,মৃত্যুবরণকারীদের মধ্যে ৫২ জন পুরুষ এবং ১২ জন নারী।
বয়স বিশ্লেষণে দেখা যায়, 
৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন,
৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন,
৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন,
৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২১ জন,
৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন
৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন।

অঞ্চল বিবেচনায় এদের মধ্যে
ঢাকা বিভাগের ৩১ জন,
চট্টগ্রাম বিভাগের ১২ জন, 
রাজশাহী বিভাগের ০৭ জন,
সিলেট বিভাগের ০২ জন,
খুলনা বিভাগের ০৭ জন।
বরিশাল বিভাগের ০২জন,
ময়মনসিংহ বিভাগের ০২ জন।

বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা সুলতানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০