bhorerdarpan
৪ জুলাই ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা : চট্টগ্রামে আরও ২৬৩ রোগী শনাক্ত

চট্টগ্রামে নতুন করে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৬৮ জনে।

চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১২৩৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে নগরীতে ১৯৬ জন এবং উপজেলায় ৬৭ জন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি বলেও জানান তিনি।
এদিকে সবশেষ তথ্য অনুযায়ী দেশে করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৯৬৮ জনে। এছাড়া করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে গত শুক্রবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ১১৪ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, দেশের ৭১টি ল্যাবের মধ্যে ৬৩টি থেকে তথ্য পাওয়া গেছে। এতে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৮১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি।

পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.২৬ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.১৩ শতাংশ।

নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ১০ জন।
করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬০৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০