bhorerdarpan
৭ এপ্রিল ২০২০, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা ঝুকি নিয়ে সেবা দিচ্ছেন ডাক্তারা, সিএইচসিপিরা পিপিই প্রদানের দাবি

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিষ্ঠান হাতের কাছে গ্রামীণ জনপদে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক।স্বাস্থ্য সেবার প্রথম স্টেপ হলো কমিউনিটি ক্লিনিক। গ্রামের দূর-দূরান্তের গরীব, দুস্থ্য ও অসহায় মানুষের ভরসার জায়গা এই কমিউনিটি ক্লিনিক। এই প্রতিষ্ঠান জ¦র, সর্দি, কাশিসহ নানা ধরনের সাধারণ রোগের চিকিৎসা, পরামর্শ ও রেফারেল বিষয়ে কাজ করছে। তাইতো করোনা ভাইরাসের মধ্যে সবচেয়ে বেশি ঝুকিতে রয়েছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। তাইতো পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট(পিপিই) প্রদানের দাবি জানিয়েছেন তারা।
৬ এপ্রিল সোমবার বগুড়ার শেরপুর উপজেলার ছাতিয়ানী, ভাটরা, বিশালপুর, মাথাইল চাপড়, উত্তর আমইন, উচরং ও গাড়িদহ সিসি ঘুরে দেখা যায়, প্রায় ৫০ থেকে ৬০ জনের একটা লম্বা লাইন। সামাজিক দুরত্ব বজায় রাখেনি কেউই, মুখে নেই মাস্ক, কমিউিনিটি ক্লিনিকে দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বার বার দুরত্ব বজায় রাখার নির্দেশ দিলেও কেউ মানছেনা তার কথা। কিন্তু কিছুই করার নেই যারা ক্লিনিকে এসেছে তাদের তো সেবা দিতেই হবে। তাই বাধ্য হয়েই স্বাস্থ্য ঝুকি নিয়ে তাদের সেবা দিচ্ছে দিনের পর দিন। এখানে শংকার বিষয় হলো যারা গ্রামের হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা দিচ্ছে তারাই না জানি কখন অসুস্থ্য হয়ে পড়ে। কারন তাদের নেই কোন প্রটেকশন। এই সমস্যা শুধু শেরপুরের ২৯ জনের নয় এটা সারা বাংলাদেশের প্রায় ১৪ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের।
এ ব্যাপারে খানপুর ইউনিয়নের ছাতিয়ানী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাশেদুল হক বলেন, সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশ দিলেও মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি স্বাস্থ্য সেবা নিতে কমিউনিটি ক্লিনিকে মানুষ আসছেই। আর তাদের সেবা না দিলে বঙ্গবন্ধুর স্বপ্ন ভঙ্গ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হলেও স্বাস্থ্য বিভাগ খোলা রয়েছে। কিন্তু আমাদের প্রটেকশনের ব্যবস্থা না করলে আমরা নিজেই স্বাস্থ্য ঝুকিতে রয়ে যাব। তাই উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাই যেন খুব দ্রুত আমাদের পিপিই প্রদান করা হয়।
এ ব্যাপারে বিশালপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবু বকর সিদ্দিক বলেন, প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগীকে জ্বর সর্দি-কাশি সহ প্রাথমিক স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা প্রদান করছি। আমাদের নিরাপত্তার জন্য আধুনিক থার্মোমিটার, গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, হেক্সিসল ইত্যাদি সরবরাহ করা অত্যন্ত প্রয়োজন। করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি নিয়ে শংকিত স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট বিষয়ে এখনও কোন উদ্যোগ নেয়নি স্বাস্থ্য বিভাগ। আমি নিজ উদ্যোগে সার্জিক্যাল গ্লাভস ও মাস্ক ক্রয় করে নিজেকে ঝুকিমুক্ত রাখার চেষ্টা করছি।
এ ব্যাপারে মির্জাপুর ইউনয়িনের মাথাইল চাপড় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নুরুল ইসলাম বলেন, কমিউনিটি ক্লিনিকে রোগীদের ভীড় ও ফ্যাসেলিটির কক্ষ গুলোর আয়তন এত ছোট যে রোগীর হাচি-কাশি স্বাস্থ্যকর্মীর নাকে- মুখে সহজে প্রবেশ করবে। এজন্যই সবচেয়ে ঝুঁকিতে রয়েছি আমরা। করোনা ভাইরাস মোকাবেলায় সকল সিএইচসিপিদের পিপিই বরাদ্দ দেয়ার জন্য উর্ধতন কর্তপক্ষের কাছে দাবি জানাই।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের বলেন, সিএইচসিপিদের মাঝে খুব দ্রুত সার্জিক্যাল গ্লাভস ও মাস্ক বিতরণ করা হবে। কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) থেকে সিএইচসিপিদের নামে কোন পিপিই আমরা পাইনি। পেলে তাদের মাঝে দ্রæত বিতরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে স্মার্ট কার্ড নিয়েও পণ্য পেলেন না অর্ধশতাধিক মানুষ

জাতিসংঘের দায়িত্বশীল ব্যাংকিং নীতিমালায় সিটি ব্যাংকের অন্তর্ভুক্তি

সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

১০

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

১১

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

১৩

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১৪

ঈদের ছুটি আরও বাড়ল

১৫

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১৬

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৭

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৮

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৯

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

২০