bhorerdarpan
১ এপ্রিল ২০২০, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা তহবিলে এগিয়ে এলো ক্রিকেটারদের সংগঠন

করোনাভাইরাস ধারণ করেছে মহামারী রূপ। একের পর এক দেশ গ্রাস করে এগিয়ে যাচ্ছে, থামার কোনো নাম গন্ধও নেই। ইউরোপ, আমেরিকাতে চলছে এর তাণ্ডব। বাংলাদেশও এর বাইরে নয়। সবশেষ ৬ জনের মৃতের খবর এসেছে, আক্রান্তের সংখ্যা পঞ্চাশ পার হয়েছে।
এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার ও চুক্তির বাইরে থাকা ১০ ক্রিকেটার মিলে সরকারের করোনা তহবিলে দান করেছিলেন প্রায় ৩১ লাখ টাকা।

এবার উদ্যোগ নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বর্তমান ও সাবেক ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে একটি কমিটি গঠন পূর্বক অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 
কোয়াবের এই কার্যক্রমে উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কোয়াব সভাপতি নাঈমুর রহমান আছেন আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে। এছাড়াও জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আছেন কমিটিতে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, কোয়াব মনে করে শুধুমাত্র ফান্ড সংগ্রহ নয়, দুস্থ ও গরীব মানুষের কাছে সুষমভাবে সহায়তা কার্যক্রম নিশ্চিত করা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ । সংগঠনটির পক্ষ থেকে একটি একাউন্ট নম্বরও দিয়ে দেয়া হয়েছে যাতে করে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা যে যেখানে আছেন সেখান থেকেই যেন সহযোগিতা করতে পারেন।

‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)’

ওয়ান ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা
হিসাব নম্বর: ০১৩০১০৫৪৬৯০০৪
সুইফট কোড: ONEBBDDH
RN no :১৬৫২৬১১৮৪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০