bhorerdarpan
২ এপ্রিল ২০২০, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা তহবিলে বেতনের অর্ধেক দিলেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ এবং জাতীয় দলে সাম্প্রতিক সময়ে খেলা ক্রিকেটাররা আগেই নিয়েছিলেন অনুদানের সিদ্ধান্ত। চুক্তিতে থাকা ১৭ জন এবং সাম্প্রতিক সময়ে খেলা আরও ১০ ক্রিকেটার মিলে দান করেছিলেন নিজেদের এক মাসের বেতনের অর্ধেক, যার পরিমাণ ছিল ৩০ লাখ ১৫ হাজার টাকা।

এবার একই পথে হাঁটলেন প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ক্রিকেটাররাও। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ৯১ জন প্রথম শ্রেণির ক্রিকেটার দান করে দিয়েছেন নিজেদের এক মাসের বেতনের অর্ধেক টাকা। তবে এর পরিমাণ কতো তা জানানো হয়নি।
তবে প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ লাখ টাকার কাছাকাছি হবে এই অঙ্কটা। প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার জন্য তিনটি গ্রেডে মাসিক পারিশ্রমিক দিয়ে থাকে বিসিবি। গ্রেডগুলোতে বেতনের পরিমাণ যথাক্রমে ২৮ হাজার ৭৫০ টাকা, ২৩ হাজার টাকা ও ১৭ হাজার ২৫০ টাকা।

প্রথম শ্রেণির ক্রিকেটাররা এই টাকাটা দান করছেন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) করোনা তহবিলে। যা গঠিত হয়েছে বুধবার। আর আজই মিললো দারুণ সহায়তা। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব।

সংগঠনটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল বিজ্ঞপ্তিতে লিখেছেন, ‘বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণীর ক্রিকেটার তাদের মাসিক (এক মাস) বেতনের অর্ধেক কোয়াবের সহায়তা তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। দেশের এই ক্রান্তিকালে প্রথম শ্রেণীর ক্রিকেটাররা যে মানবিকতা,দায়িত্ববোধ, ও সচেতনতার পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।’

তিনি আরও লিখেছেন, ‘কোয়াব মনে করে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বর্তমান দুর্যোগ মোকাবেলা সম্ভব। আমাদের সকলকে অনুধাবন করতে হবে, আমাদের একতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ক্রিকেটারদের স্বার্থরক্ষা ও দেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব। আমরা বিশ্বাস করি,আগামী দিনগুলোতে ক্রিকেটারদের এই সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রিকেট উন্নয়ন ও গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০