bhorerdarpan
৬ এপ্রিল ২০২০, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা : বাইরে যাওয়া নিষেধ, ঘরে স্ত্রী’ই নরসুন্দর ভূমিকায়

নাটোর প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সকলকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাজারের সকল দোকান-পাটও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় ফেসবুকে দেখা যাচ্ছে চুল, দাড়ি, গোঁফ বড় হয়েছে এমন ছবি পোস্ট করছে ছেলে বা পুরুষেরা। কাটানোর মতো কোন সেলুন খোলা না থাকায় হতাশ এক পুরুষকে মাসিক স্বস্তি দিতে নিজেই কেচি তুলে নিয়েছে এক গৃহবধূ। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পর ইতোমধ্যে তা ভাইরালও হয়ে গেছে। 
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের কালিকাপুর মহল্লার তরুণ ব্যবসায়ী সমীর পালমা তার ব্যক্তিগত ফেসবুকে চুল কাটছে তার স্ত্রী এমন ছবি পোস্ট করে লিখেছে ‘বাড়িতে থাকি তাই বলে কি চুল কাটবো না….তাই বৌ এর হাতে কেচি তুলে দিলাম।’ স্ত্রী লাকি কস্তাও এটাকে বিপদকালীন সময়ে স্বামীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ হিসেবে মনে করে ফেসবুকে বিভিন্ন মানুষের পজিটিভ বা নেগেটিভ সব মন্তব্যকে সাদরে গ্রহন করছেন। তবে ফেসবুক কমেন্টস্-এ বেশীরভাগ মানুষই এ ঘটনাকে সম্মান দেখিয়ে সুনাম করে মন্তব্য লিখেছে। ডানিয়েল চৌধুরী তার মন্তব্যে লিখেছেন, ‘এটা চীরস্থায়ী ভালোবাসার একটি প্রদর্শনী’, হুমায়ুন কবীর লিখেছেন, ‘এমন লক্ষী বৌ সকলের ঘরে থাকা দরকার’, সাগর ডি কস্তা লিখেছেন, ‘এমন গুনবতী লাইফ পার্টনার কয়জনের ভাগ্যে জোটে, এমন ভালোবাসা ছুঁয়ে থাক দুজনের’, সুফলা রোজারিও লিখেছেন, নারী-সব পারি, এটাই তার বাস্তব প্রমাণ’ ইত্যাদি। এ বিষয়ে সমীর পালমা বলেন, প্রয়োজনে আমিও স্ত্রী’র ভ্রæ প্লাগ বা মাথার চুলের বিউটি হেয়ার কাটিং করে দিতে প্রস্তুত আছি। সমীরের স্ত্রী লাকী কস্তা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘরে থাকাটাই জরুরী। এ অবস্থায় স্বামীর চুল ছেটে দিয়ে স্বামীকে ঘরে থাকার অনুপ্রেরণা দেয়ার প্রয়োজন থেকে এ কাজটি করেছি।    
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১০

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১১

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১২

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৩

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৪

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৫

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৬

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৭

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৮

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৯

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

২০