bhorerdarpan
২২ এপ্রিল ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা: বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়ালো ২৫ লাখ

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুও আগের চেয়ে দ্রুত বাড়ছে।

বুধবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত ২৫ লাখ ৬৪ হাজার ১৯০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৪৪৫ জন।

সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে রোগীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ৪১ জন। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে মোট মৃত্যুর চারভাগের একভাগই হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪৫ হাজার ৬৩ জন।

শনাক্ত রোগীর সংখ্যার দিকে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে ২ লাখ ৪ হাজার ১৭৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২১ হাজার ২৮২ জন।

ইতালিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ এবং মারা গেছেন ২৪ হাজার ৬৪৮ জন। ফ্রান্সে শনাক্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৯৯ জন এবং প্রাণ হারিয়েছেন ২০ হাজার ২৯ জন।

অন্যদিকে ভাইরাসটির উৎসস্থল চীনে শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ হাজার ৮৬২। দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৩৬ জন।

বিশ্বের ১৮৫ দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

১০

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

১১

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

১২

লালপুরে ভিজিএফের চাল বিতরণ

১৩

ধুনটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

১৫

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

১৭

শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

১৮

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

১৯

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

২০