bhorerdarpan
১৯ এপ্রিল ২০২০, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা মোকাবেলায় ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন

 দেশে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ এবং বিস্তার রোধের চ্যালেঞ্জ মোকাবেলায় ১৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন করেছেন সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহকে। এছাড়াও জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহলা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, অবসটেট্ররিকেল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বেগম, আইসিডিডিআর’বি-র মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ রিসার্চের পরিচালক ডা. শামস এল আরেফিন, এনেসথিওলজিস্ট অধ্যাপক ডা. খলিলুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. হুমায়ন সাত্তার, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল মোহিত।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সকল চিকিৎসকরা সরকারকে কোভিড-১৯ প্রতিরোধ, হাসপাতালে সেবার মান বৃদ্ধি, যে সকল চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য সেবা প্রদানকারী চিকিৎসকসহ অন্যান্যদের উৎসাহ প্রদানে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় ও কোভিড-১৯ এর ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার বিষয়ে পরামর্শ দেবেন।
গত ২৮ মার্চ ৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আদেশে বলা হয়েছে, জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটি এবং এ কমিটি উভয় প্রয়োজনবোধে যেকোনো কমিটির এক বা একাধিক সদস্যের সঙ্গে মতবিনিময় করতে পারবে। কমিটি প্রয়োজনে সদস্য বৃদ্ধি করতে পারবে বলেও আদেশ উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০