bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা সংকট একরকম শাপেবর সাকিবের জন্য

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) ঝুঁকিতে একে একে সব সিরিজ স্থগিত হচ্ছে। খেলা কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। আর এই সংকট একদিক থেকে শাপেবর সাকিব আল হাসানের জন্য। এতে করে নিষেধাজ্ঞায় থাকা টাইগার তারকার ম্যাচ মিসের সংখ্যাও কমে যাচ্ছে। যদিও খেলায় ফেরার চেয়ে এখন করোনা মোকাবেলায় জোর দিচ্ছেন তিনি।

সাকিব নিষিদ্ধ হন গেল বছরের ২৯ অক্টোবর। আর মাঠে না থাকলেও খবরের শিরোনামে ঠিকই ছিলেন তিনি, এমনকি এখনো আছেন। নতুন নতুন বিজ্ঞাপন এবং রেস্টুরেন্টের প্রচারণা কিংবা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন টাইগার পোস্টার বয়। নিষেধাজ্ঞার প্রায় অর্ধেকটা পার হয়ে গেছে। কিন্তু এ সময়ে পরিবার নিয়ে ঘুরে বেড়িয়েছেন ও ফুটবল খেলেছেন এবং নিজে মাঠে গিয়ে দেখেছেন বড় বড় ম্যাচ। আরো ধারালো হয়ে ফেরার তাড়না তো আছেই।

সূচি অনুযায়ী শাস্তির এক বছরে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ মিস করার কথা সাকিবের। করোনাভাইরাসের কারণে সংখ্যাটাও কমে গেছে। এরইমধ্যে ভেস্তে গেছে আয়ারল্যান্ড সফর আর স্থগিত হয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। জুলাইয়ে শ্রীলঙ্কা সফর, আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও সম্ভব নয় পরিস্থিতির বিবেচনায়। এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে শঙ্কার মুখে। তাই এই সংকট কি তাহলে শাপে বর হলো সাকিবের জন্য?

যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যার সাথে আছেন হোম কোয়ারেন্টিনে। করোনা সংকটে আপাতত মাথায় ক্রিকেট নেই। তবে ঘরে বসেই সাকিব ব্যস্ত ফান্ড গঠনে। সাহস রেখেই কঠিন সময়ে হালকা থাকাই তো চ্যাম্পিয়নের বৈশিষ্ট্য।

ভারত সিরিজ, দুই দফা পাকিস্তান সফর আর জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ সেরা অস্ত্রকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। টিভি পর্দায় চোখ রেখেই আড়ালে সাহস দিয়ে গেছেন। আগামী ২৯ অক্টোবর সাকিবের শেষ হবে নিষেধাজ্ঞা। আর এই নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলেও সাকিব কি খেলতে পারবেন? সেই প্রশ্নের উত্তর এখনো অজানা।

যদিও টুর্নামেন্ট পিছিয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। কিন্তু টি-টোয়েন্টির সেরা তারকাকে নিয়েই অস্ট্রেলিয়া যেতে পারবে বাংলাদেশ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১০

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১১

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১২

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৩

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৪

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৫

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৬

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৭

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৮

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৯

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

২০