Bhorer Darpan
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্ণফুলীতে পুকুরে মিললো কিশোরের ভাসমান লাশ

কর্ণফুলীতে পুকুরে মিললো কিশোরের ভাসমান লাশ

চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে ভাসমান অবস্থায় ১৬ বছর বয়সী মো. শুভ আহমেদ নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশটি নিমতলা সেগুন বাগান এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে শুভ’র বলে জানা গেছে। শুভ স্থানীয় ইউপি সদস্য মো. জসিমের নাতি।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা ৫নম্বর ওয়ার্ড নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার শুভ তার বাবা-মায়ের সাথে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দাদার গ্রামের বাড়ি নোয়াখালী হাতিয়া যাওয়ার কথা ছিল। বিয়েতে যাওয়ার জন্য বুধবার সকালে গোসল করতে পুকুরে যায়। গোসল করে আসতে দেরি হওয়ায় তার বাবা-মা মনে করে তাদের ছেলে দাদু বাড়ি না যাওয়ার জন্য তার নানার বাড়িতে চলে গেছে।

শুভ আহমদ ছোটবেলা থেকেই নানার কাছে বড় হয়। অন্যদিকে নানার ধারণা শুভ তার বাবা-মার সাথে দাদার গ্রামের বাড়ি চলে গিয়েছে। তাই তারাও আর কোন খোঁজ নেয়নি। বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয়রা পুকুরে ওই কিশোরের ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। তবু মৃত্যুর কারণ নিশ্চিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০