Ibrahim Atiullah Anik
১ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্ণফুলীতে ব্যবসায়ীর জমিতে বিএনপি নেতার সাইনবোর্ড, থানায় জিডি

কর্ণফুলীতে ব্যবসায়ীর জমিতে বিএনপি নেতার সাইনবোর্ড, থানায় জিডি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক ব্যবসায়ীর জমিতে বিএনপি নেতা সাইনবোর্ড দেয়ার অভিযোগ ওঠেছে। ওই নেতার হুমকির কারণে আতংকের মধ্যে রয়েছেন চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের ব্যবসায়ী নুরুল আলমের ল্যান্ড অফিসার ও কেয়ারটেকার।

রবিবার (৩০ নভেম্বর) ব্যবসায়ীর ল্যান্ড সার্ভেয়ার দেবব্রত দাশ বাদী হয়ে বিএনপি নেতার বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি জিডি করেছেন। জিডি নং-১৬০৫। এর আগে গত ২৫ অক্টোবর ব্যবসায়ীর জমিতে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন বিএনপি নেতা সেলিম। এতে বাঁধা দেয়ার কারণে কেয়ারটেকার সাবের আহমদকে মারধর করেন।

এ জায়গা নিয়ে ২০২১ সাল থেকে পটিয়া ২য় সহকারী জজ আদালতে একটি মামলা চলমান। দেশের পটপরিবর্তনের সুযোগ নিয়ে বিএনপি নেতা সেলিম বিরোধী জায়গায় সাইনবোর্ড টাঙিয়ে দখল করার পায়তারা করেন। জানা গেছে, কর্ণফুলী উপজেলার ডাঙারচর মৌজায় ২০১১ সালে ব্যবসায়ী নুরুল আলম মধ্যম হালিশহর এলাকার মো: নজরুল হকের কাছ থেকে ৪০ শতক জায়গা খরিদ করেন।খরিদের পর থেকে জমিতে মাটি ভরাট করে বিভিন্নজাতের গাছ রোপন করে।

আদালতে বিচারাধীন মামলা (অপর মামলা নং- ৮০৫০/২৪ ও ৮০৫১/২৪) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেজিঃ, বায়না দলিলের মেয়াদকাল বলবৎ থাকবে৷ আদালতের নির্দেশ অমান্য করে বিএনপি নেতা মোহাম্মদ সেলিম গোপনে বিরোধীয় জায়গা বায়না করে জোরপূর্বক একটি সাইনবোর্ড টাঙান। এতে বাঁধা দেয়ায় কেয়ারটেকার সাবেরকে কিল,ঘুষি মেরে জখম করে ও হুমকি দেন। ব্যবসায়ী নুরুল আলম নিজে বিএনপির সমর্থক।

এ কারণে তিনি বিষয়টি দলের শীর্ষ নেতাদের কাছেও অভিযোগ করেন। তবে এর কোন সুরহা হয়নি। ব্যবসায়ী নুরুল আলম জানান, তিনি ২০১১ সালে এই জায়গা খরিদ করে সেখানে মাটি ভরাটসহ বিভিন্ন বৃক্ষ রোপন করেন। এর মধ্যে জুলধা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম জোরপূর্বক একটি সাইনবোর্ড টাঙিয়ে কর্মচারীকে মারধর করে জায়গা দখল করার পায়তারা করছেন। কেয়ারটেকারকে মারধর করার কারণে থানায় জিডি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১০

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১১

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১২

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৩

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৪

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৫

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৬

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৭

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৮

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৯

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

২০