Ibrahim Atiullah Anik
২১ ডিসেম্বর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ইমরান খানের

কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ইমরান খানের
ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, ন্যায়বিচারের সকল পথ বন্ধ হওয়ায় প্রতিবাদই এখন একমাত্র বিকল্প। এজন্য কর্মী-সমর্থকদের রাস্তায় আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

শনিবার খাইবার-পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা দলীয় প্রধানের এ বার্তা তুলে ধরেন। তোশাখানা মামলায় একটি বিশেষ আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডের সাজা দেয়ার পর তিনি এ সংবাদ সম্মেলন করেন। রাজা সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে নির্জন কারাগারে রাখা হচ্ছে। তিনি দাবি করেছেন, পরিবারের সদস্যদের আদালত কক্ষে যেতে বাধা দেয়া হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার ও বৃহস্পতিবার কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে। আদালতের আদেশ সত্ত্বেও সাক্ষাতের অনুমতি দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। রাজা জানান, ইমরান খান তার অবস্থান থেকে এক ইঞ্চিও পিছপা হবেন না এবং প্রয়োজনে শহীদ হয়েও জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তুত।

রাজা ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, বিচার বিভাগের দরজা বন্ধ হয়ে গেছে, আদালতে শুনানি হচ্ছে না এবং ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না, কাজেই প্রতিবাদই একমাত্র পথ।

খবর : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০