২৮ মে ২০২০, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ঢল নেমেছে ঢাকামুখী যাত্রীদের

ঈদের ছুটি শেষে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। প্রাণঘাতী ভাইরাস করোনার ঝুঁকি নিয়েই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুট হয়ে রাজধানীতে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে করেই পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। ভোরের আলো ফুটতে না ফুটতেই গত দুই দিনের মতো আজও নৌরুটে ভিড় করেছেন মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নৌরুটটি লোকে লোকারণ্য হয়ে যায়।

ফেরিতে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকের মুখে নেই মাস্ক। ফেরিতে নেই করোনা সংক্রমণের নিয়ম মানার বালাই। যে যার মতে করে স্বাভাবিক দিনের মতো করে চলছেন।

ঘাটের একাধিক সূত্রে জানা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। বরিশাল, খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গণপরিবহন বন্ধ থাকার কারণে বিভিন্ন ছোট যানবাহনে করে যাত্রী কাঁঠালবাড়ি ঘাটে আসছেন। তবে ঘাট পর্যন্ত আসতে যাত্রীদের গুণতে হচ্ছে ৫/৭ গুণ বেশি ভাড়া। এই নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিগুলো যানবাহন পারাপারের পাশাপাশি যাত্রী পারাপারে হিমশিম খাচ্ছে।

ঘাটের মানুষের যাতায়াত দেখলে মনে হয় না যে, করোনাভাইরাসের কারণে মানুষের চলাচলে আছে কোন বাধা নিষেধ। কাঁঠালবাড়ি ফেরিঘাটের সার্বিক নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

কাঁঠালবাড়ি ঘাটে বরিশাল থেকে আসা যাত্রী শারমিন জানান, কখনো মোটরসাইকেলে, কখনো পায়ে হেটে, আবার কখনো বা অটোভ্যানে চড়ে এ পর্যন্ত এসেছি। এসকল যানবাহনের চালকরা যার কাছ থেকে যত টাকা চেয়ে নিতে পারছে। তাদের কাছে নিয়মনীতির কোনো বালাই ছিল না। ভাড়া ৬/৭ গুণ পর্যন্ত নেয়া হয়েছে। উপায় না পেলে আসতে হয়েছে।

নড়াইল থেকে আসা আবদুল্লাহ মিয়া জানান, রাস্তায় গণপরিবহন বন্ধ। কিভাবে যে আসছি তা বলতেই কষ্ট লাগছে। করোনার ভয়ে আর ঘরে বসে থাকলে কি হবে? গত দুই মাস ঢাকায় তো বসেই ছিলাম। কেউ তো খাবার দেয় নাই। কাজ না করলে কেউ খেতে দিবে না। কাজ না করলে পেটে ভাত জুটবে না।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক ভজন কুমার সাহা জানান, হঠাৎ করে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। আর এজন্য কয়েকটি পন্টুনে পানি উঠে গেছে। এছাড়া নদীতে প্রবল বাতাস থাকায় বন্ধ রয়েছে ডাম্ব ফেরি চলাচল। ফলে ১৭টি ফেরির মধ্যে চলাচল করছে ১২ থেকে ১৪টি ফেরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০