Online Desk
২৭ জানুয়ারী ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাজিপুরে শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক সেমিনার

কাজিপুরে শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক সেমিনার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং আমাদের করণীয় শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আয়োজিত এ সেমিনারে শিক্ষাঙ্গন ও সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাদকাসক্তি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামগ্রিক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। তিনি মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান তিনি বলেন, মাদকাসক্তি কেবল সামাজিক নয়, এটি একটি গুরুতর স্বাস্থ্যগত সংকট। তরুণ সমাজকে সুস্থ ও উৎপাদনশীল রাখতে হলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে শিক্ষাঙ্গন থেকেই। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সচেতনতা গড়ে তুললে একটি শক্তিশালী ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।

সেমিনারে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দীন সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদকবিরোধী আন্দোলনকে সফল করতে হলে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, শক্তিশালী সামাজিক প্রতিরোধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এছাড়া সেমিনারে আরও উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার নুরুল আহসান, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আল-আমিন মিয়া, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামসহ ইনস্টিটিউটের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী স্লোগান সম্বলিত জ্যামিতি বক্স, খাতা, কলম, স্কেলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ও শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক সেমিনার শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে সহায়ক হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বটিয়াঘাটায় জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ লাখ

সীতাকুণ্ডে “ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে মুগ্ধ বিদেশি মেডিকেল টিম

বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে থাকবে : মঞ্জু

বকশীগঞ্জে ধানের শীষের গণমিছিল: জনস্রোতে স্তব্ধ শহর

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই – তারেক রহমান

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

১০

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

১১

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

১২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১৩

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১৫

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১৬

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৭

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৮

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৯

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

২০