প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২০ , ১:০৯:২১ প্রিন্ট সংস্করণ
বন্ধুত্বের সুযোগ নিয়ে, ওই কিশোরীকে অন্য কাজ পাইয়ে দেওয়ার নাম করে নিজের এলাকায় ডেকে পাঠায় ওই কিশোর। এরপর সেখানে থাকা চার বন্ধু মিলে তাকে গণধর্ষণ করে।
লজ্জাজনক ঘটনাটি ঘটেছে দিল্লির গ্রেটার কৈলাস ১ এলাকায়। পরিচারিকার কাজ করা ওই কিশোরী পুলিশের কাছে পুরো ঘটনা জানায় বলে পুলিশ সূত্রের খবর। তার অভিযোগ, কাজের জায়গা থেকে দ্যালে নিয়ে গিয়ে চারজনে মিলে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরকে হোমে পাঠানো হয়েছে। ধৃত তিন যুবকের মধ্যে দু’জন শিভম (২০) এবং হরিশঙ্কর (৩০) উত্তরপ্রদেশের ফতেপুরের বাসিন্দা। অপরজন মঙ্গেশ (১৮) তার বাড়ি মহারাষ্ট্রে।
ওই কিশোরী জানিয়েছে, চার মাস ধরে যে এলাকায় সে কাজ করে, সেখানেই কাজ করত ওই কিশোর। সেখান থেকেই তাদের বন্ধুত্ব হয়। কিন্তু ঠিক একমাস আগে সে কাজ ছেড়ে দেয়। এরপর শনিবার ওই কিশোর যেখানে কাজ করে, সেখানে কাজ দেওয়ার না করে সে কিশোরীকে ডেকে নিয়ে যায়, তারপর গণধর্ষণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত চার ধর্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত করছে গ্রেটর কৈলাস থানার পুলিশ।
সূত্র: নিউজ এইটটিন











