Bhorer Darpan
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাতারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

কাতারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
ছবি : সংগৃহীত

কাতারে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান কাতারের ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দোহায় এই পরিচয়পত্র পেশ করা হয়। এ সময় কাতার ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে সামরিক বাহিনীর বাদক দল এবং রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত হযরত আলী খান ডেপুটি আমিরের সঙ্গে বৈঠকে করেন।

বৈঠকে ডেপুটি আমির নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও জনগণের প্রতি শুভেচ্ছা প্রেরণ করেন।

তিনি কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন এবং কাতারের উন্নয়নে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত হযরত আলী খান কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের অবদানের পাশাপাশি কাতারে বাংলাদেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।

এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কাতারের জন্য এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রতিষ্ঠার প্রস্তাব দেন। 

রাষ্ট্রদূত কাতারের মধ্যস্থতাকারী ভূমিকাকে বিশ্ব শান্তিতে গুরুত্বপূর্ণ হিসেবে প্রশংসা করেন এবং সাম্প্রতিক ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান।

রাষ্ট্রদূত হযরত আলী খান উল্লেখ করেন, আমির ও প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছে। তিনি ডেপুটি আমিরকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং দুই দেশের সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০