Ibrahim Atiullah Anik
২৬ নভেম্বর ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

কাপাসিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৬ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।

উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন মাঠে আয়োজিত প্রদর্শনীস্থলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উদ্যোক্তা সফল খামারী ইলিয়াস উদ্দিন সরকার মিঠু ও সাইফুল আলম বাবুল প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার ফকির মনি। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বেলাল হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এজাজ মিয়া, প্রাক্তন প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান প্রমুখ।

এবারের প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও খামারির অংশগ্রহণে মোট ৩০টি স্টল স্থান পায়। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তি বিনিময় ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০