Ibrahim Atiullah Anik
১১ ডিসেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় ধানের শীষ প্রতীকের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত

কাপাসিয়ায় ধানের শীষ প্রতীকের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর পক্ষে দলীয় নেতাকর্মীরা ভোট প্রার্থনা করে একযোগে উপজেলার সর্বত্র বিশাল শোভাযাত্রা করেছে। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে উপজেলা পরিষদ পর্যন্ত বিশাল শোভাযাত্রা বের করে।

উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন আরজু ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের নেতৃত্বে বিশাল শোভাযাত্রাটি সদর রোড প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির প্রমুখ।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা এবং নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, যুবদল নেতা কবির সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাবু, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। কাপাসিয়ার জনপ্রিয় নেতা ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর পক্ষে সবাইকে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উপজেলার ১১ টি ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল শোভাযাত্রা বের করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০